৬ মে ২০২৬

তফসিল ও শেষ সময়ের প্রস্তুতি নিয়ে বৈঠকে কমিশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
তফসিল ও শেষ সময়ের প্রস্তুতি নিয়ে বৈঠকে কমিশন

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতিসহ ১০ আলোচ্যসূচি নিয়ে সভায় বসেছে নির্বাচন কমিশন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিইসি এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা হচ্ছে। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভার আলোচ্যসূচি

• আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা;

• গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি;

• মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি;

• রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত;

• জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও SOP নির্ধারণ;

• ২৯ নভেম্বরের মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা;

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ;

• অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ;

• ক্রয় প্যাকেজ এনসিএস–২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ) সংক্রান্ত সিদ্ধান্ত এবং বিবিধ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে তফসিল আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজন করবে ইসি।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি