১০ মে ২০২৬

তেঁতুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তেঁতুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান হাবিব,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১মে) সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সংগঠনের একত্রিত নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুল গাছের নিচ থেকে বের হয়ে তেতুলিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুল গাছের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ সহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু । উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক .আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জাহাঙ্গীর আলম,উপজেলা ভ্যান শ্রমিক সমিতির উপদেষ্টা সাইদুর রহমান,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইমরান,,ছাত্রদল সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। তেঁতুলিয়া সদর ইউনিয়ন ...সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, ও সাংগঠনিক সম্পাদক আমির আলী,।এছাড়াও আরও ছিলেন ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নির্মাণ শ্রমিক সভাপতি আব্দুস সালাম, হোটেল শ্রমিক সভাপতি আব্দুল হাকিম,,করাত কল সভাপতি আশরাফুল প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি