৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত 
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, পথশিশু কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান, পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুন অর রশিদ, প্রধান পরিদর্শক আব্দুল রশিদ, পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান তুহিন , টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন, তেঁতুলিয়া সাব ইন্সপেক্টর জালাল আহমেদ প্রমুখ। পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এ বছর চালু হয়েছে, এর কারণে এখনো কোন বৃক্ষরোপণ করা হয়নি তাই আমরা ৬১ প্রজাতির মোট ৩৭১টি গাছ দিয়ে প্রতিষ্ঠানটি সবুজায়ন করতে চাই। আমরা পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের বৃক্ষরোপণ করবো। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি