৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায়  উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, সাবেক  ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী  মো. আনিছুর রহমান, সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান বিএনপি নেতা  মো. মুক্তারুল হক মুকু,বিশিষ্ট  কাপড় ব্যবসায়ী নিজাম উদ্দিন খান, মনোনয়ন পত্র দাখিল করেছেন । ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো ইউসুব আলী তেতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র  সহ সভাপতি তৌহিদ হাসান  তুহিন ও তেতুলিয়া উপজেলা ৪ নং শালবাহান  কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ  আশরাফ আলী, তেতুলিয়া উপজেলা কৃষকলীগের  সাধারন সম্পাদক কবির হোসেন,মৎস্যজীবী লীগ সভাপতি আবু সাইদার রহমান, উপজেলা  আওয়ামীলীগ সদস্য মজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টি সদস্য আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি  আব্দুল সাক্তার, উপজেলা ছাত্রদল সভাপতি আবু সালেহ ইব্রাহিম ইমরান, মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি সম্পাদিকা  সুলতানা রাজিয়া ও আওয়ামীলীগের নেত্রী সোমা চৌধুরী মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ শামিম  হোসেন জানান, আগামী ৮ মে তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।তেতুলিয়ায় উপজেলা ১৮৯.১২ বর্গ কিলোমিটার জনসংখ্যা  ১,২৪,০৪১ জন (প্রায়)পুরুষ ৬২,৮১৯ জন (প্রায়) মহিলা ৬১,২২২ জন (প্রায়)লোক সংখ্যার ঘনত্ব   ৬৫৬ জন (প্রায়) (প্রতি বর্গ কিলোমিটারে)মোট ভোটার সংখ্যা   ৭১,২৪৪ জন পুরুষভোটার সংখ্যা ৩৫,৪৮৭ জন মহিলা ভোটার সংখ্যা ৩৫,৭৫৭ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬ হাজার ১২০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৪৪ হাজার ২৬২ জন।
বিপি/টিআই  
 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি