৯ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ

বাংলাপ্রেস ডেস্ক: হেমন্তের শেষ সময়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোরে হালকা কুয়াশা ও ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে রোদের দেখা মিললেও সন্ধ্যা ও রাতে বাড়ছে ঠান্ডা। এরই মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

সকালের ঠান্ডায় কিছুটা ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে চা বাগান ও পাথর উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকদের ভোরেই কাজে বের হতে হচ্ছে। জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই কাজে নামছেন তারা।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দীন আহাম্মেদ বলেন, সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। এতে চা বাগান ও পাথরশ্রমিকদের কাজে কিছুটা কষ্ট হলেও জীবিকার তাগিদে আমাদের ঠান্ডা উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।

পঞ্চগড় জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকায় শীতের অনুভূতি বাড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি