৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় শিশুদের মাঝে শিশুস্বর্গের ঈদের নতুন পোষাক ও ঈদ সালামী বিতরন 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় শিশুদের মাঝে শিশুস্বর্গের ঈদের নতুন পোষাক ও ঈদ সালামী বিতরন 
তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কোমলমতি শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে নতুন পোষাক  ও ঈদ সেলামী বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যােগে  শিশুদের মাঝে এসব  ঈদের নতুন পোষাক ও নতুন নোট বিতরন করা হয়৷
উক্ত অনুষ্ঠানে শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আকন্দের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) এস এম সফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুজয় কুমার রায়,কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,,উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউসুফ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী,,সাবেক ইউপি,চেয়ারম্যান  কাজী আনিসুর রহমান  প্রমুখ।
এসময় অতিথিরা সীমান্ত এলাকার ঈদের উপহার হিসাবে ৫ শতাধিক  কোমলমতি শিশুদের হাতে নতুন পোষাক ও  ঈদ সেলামী হিসাবে নতুন টাকার নোট তুলে দেন। ঈদের নতুন পোষাক ও নতুন টাকার নোট  পেয়ে খুশি শিশুরা৷
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি