১০ মে ২০২৬

তেঁতুলিয়ায় পঞ্চগড় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় পঞ্চগড় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
হাফিজুর রহমান হাবিব ,তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন পঞ্চগড় নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলী। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজরে রাব্বির সভাপতিত্বে মঙ্গলবার ১২নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন,তেতুলিয়া মডেল থানার অফিসার (ওসি) এনায়েত কবির,তেতুলিয়া টুরিস্ট পুলিশ,তেতুলিয়া হায়ওয়ে থানা পুলিশ,তেতুলিয়া ফায়ার সার্ভিস,তেতুলিয়া বিজির কম্পানি কমান্ডার, উপজেলা জামাতে আমির আব্দুল হাকিম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া,উপজেলা জামাতের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি ,পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার,তেতুলিয়া প্রেস ক্লাবের আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব,, সাংবাদিক আহসান হাবিব,এস কে দোয়েল,জুলহাস উদ্দিন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক,মাদ্রাসার শিক্ষক,উপজেলা রাজনৈতিক বৃন্দ,উপজেলা চাউল মিল কমিটির সাধারণ সম্পাদক সাইদুল রহমান মিয়া, তেতুলিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতি সভাপতি আজাহারুল ইসলাম,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা তেতুলিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মো সাবেত আলী মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি