৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২অনুষ্ঠিত
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। খেলায় অংশগ্রহণ করেন ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন বনাম ১নং বাংলাবান্ধা ইউনিয়ন। আয়োজনে উপজেলা প্রশাসন, সহযোগিতায় যুব ও ক্রীয়া মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় উপজেলা ক্রীয়া সংস্থা। ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে ১নং বাংলাবান্ধা ইউনিয়ন ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১৫ মে)অনুষ্ঠিত খেলা শেষে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি (এমপি) আলহাজ¦ মো: মোজাহারুল হক প্রধান সংসদ পঞ্চগড় ১ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, তেঁতুলিয়া আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,কাজী মতিউর রমান। উপস্থাপনায় রমজান আলী ও রাসেল ইলাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি