তেলসহ নিত্যপণ্যের সমস্যার সমাধান ৭ দিনে: বাণিজ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাজারে তেলসহ যেসব পণ্য নিয়ে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
প্রায় এক মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। রমজান উপলক্ষে সংকট আরও তীব্র হয়েছে। বিষয়টি স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হবে।’
বশিরউদ্দিন বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই।’
এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে এবং যে সমস্যাগুলো আছে সবগুলোর দাম কমে আসবে। যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ আছে।
চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি তাদের সবার সাথে মতবিনিময় করেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি