৬ মে ২০২৬

টেক্সাসে ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টেক্সাসে ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড
  মিনারা হেলেন: ২০২২ সালে টেক্সাসে একটি পরিত্যক্ত ট্রাক থেকে উদ্ধার হওয়া ৫৩ জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। নিহতদের মধ্যে ছয়জন শিশু ছিল। এক ফেডারেল জুরি ফেলিপে ওর্ডুনা-তোরেস ও আর্মান্দো গনজালেস-গার্সিয়াকে দোষী সাব্যস্ত করে। বিচারক অরল্যান্ডো গার্সিয়া তোরেসকে যাবজ্জীবন এবং গনজালেস-গার্সিয়াকে ৮৩ বছরের কারাদণ্ড দেন, যা কার্যত একপ্রকার যাবজ্জীবন। পাশাপাশি, উভয় আসামিকে ২,৫০,০০০ ডলার করে জরিমানা করা হয়েছে। এই মামলায় আরও পাঁচজন দোষ স্বীকার করেছেন এবং তাদের সাজা পরবর্তীতে ঘোষণা করা হবে। ট্রাকে থাকা ৬৪ জন অভিবাসী মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে এসেছিলেন। ভাঙা এয়ার কন্ডিশনার ও পানির অভাবে টেক্সাসের প্রচণ্ড গরমে তারা দমবন্ধ অবস্থায় ছিলেন। মাত্র ১১ জন জীবিত অবস্থায় উদ্ধার হন, বাকিরা ট্রাকের ভেতরেই মারা যান। অভিযোগপত্র অনুযায়ী, অভিবাসীরা জনপ্রতি ১২,০০০ থেকে ১৫,০০০ ডলার দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। লারেডো শহর থেকে ট্রাকে তোলা হয় এবং সান আন্তোনিও শহরের দিকে পাঠানো হয় – যা প্রায় তিন ঘণ্টার পথ। পথে ভেতরের তাপমাত্রা বেড়ে গেলে যাত্রীরা আর্তনাদ করতে থাকেন ও ট্রাকের গায়ে আঘাত করলেও কেউ শুনতে পাননি। ২৭ জুন ২০২২ তারিখে ট্রাকটি উদ্ধার হলে একাধিক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ওর্ডুনা-তোরেস ছিলেন একটি মানবপাচার চক্রের নেতা, যারা ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে লোক পাচার করতেন। তারা বিভিন্ন রুট, গাড়ি, গোপন ঘর ও পরিবহন মাধ্যম ভাগ করে খরচ কমাতেন, ঝুঁকি হ্রাস করতেন এবং লাভ বাড়াতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, পাচার কার্যক্রমটি বর্তমানে বহু বিলিয়ন ডলারের একটি শিল্পে পরিণত হয়েছে, যা মেক্সিকোর সহিংস অপরাধচক্রগুলোর সঙ্গে মিলেমিশে চলছে। যদিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সীমান্তে আটক অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছে, তবে অভিবাসনকারীরা এখনও অত্যন্ত বিপজ্জনক পথ ও পদ্ধতি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে যাচ্ছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি