৬ মে ২০২৬

টেক্সাস থেকে পালানো ডেমোক্র্যাটদের গ্রেপ্তারের নির্দেশ গভর্নর অ্যাবটের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টেক্সাস থেকে পালানো ডেমোক্র্যাটদের গ্রেপ্তারের নির্দেশ গভর্নর অ্যাবটের

 

আবু সাবেত: টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট সোমবার ( আগষ্ট) নির্দেশ দিয়েছেন, যে ডেমোক্র্যাটরা অঙ্গরাজ্য ত্যাগ করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যাতে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য সুবিধাজনক নতুন কংগ্রেসনাল মানচিত্র প্রণয়ন বন্ধ হয়ে যায়।

অ্যাবট এক বিবৃতিতে বলেন, 'টেক্সাস হাউসের ডেমোক্র্যাটরা টেক্সানদের প্রতি তাদের দায়িত্ব ত্যাগ করেছেন। রাজ্য থেকে পালিয়ে তারা বন্যাদুর্গতদের সাহায্য এবং সম্পত্তি কর রেহাই দেওয়ার মতো গুরুত্বপূর্ণ আইনকে জিম্মি করে রেখেছেন। দায়িত্বে অবহেলার পরিণতি আছে'

তিনি আরও জানান, স্পিকার ডাস্টিন বারোস টেক্সাস হাউসে উপস্থিত থাকার জন্য সদস্যদের ডাক দিয়েছেন এবং তাদের ফেরাতে পরোয়ানা জারি করেছেন। এ নির্দেশ পালনে নিশ্চয়তা দিতে আমি টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটিকে নির্দেশ দিয়েছি যাতে তারা পালিয়ে যাওয়া যেকোনো সদস্যকে খুঁজে বের করে গ্রেপ্তার করে হাউস চেম্বারে ফিরিয়ে আনে। এই আদেশ কার্যকর থাকবে যতক্ষণ না অনুপস্থিত সব ডেমোক্র্যাট সদস্যকে টেক্সাস কেপিটলে ফিরিয়ে আনা হয়।

ডেমোক্র্যাটদের এই অনুপস্থিতি মূলত রাজ্যের রিপাবলিকানদের একটি বিতর্কিত প্রচেষ্টা ঠেকানোর অংশ, যেখানে তারা মধ্যদশকে বিরল এক পুনঃনির্ধারণ পরিকল্পনার মাধ্যমে কংগ্রেসে পাঁচটি অতিরিক্ত আসন পেতে চায় এবং তাতে বেশ কয়েকটি ডেমোক্র্যাট আসন বিলুপ্ত হবে।

অ্যাবট আলাদা এক বিবৃতিতে জানান, তিনি টেক্সাস রেঞ্জারদেরও নির্দেশ দিয়েছেন যাতে ডেমোক্র্যাটদের সম্ভাব্য ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করা হয় যা নাকি তারা প্রতিদিনের ৫০০ ডলার জরিমানা সামলাতে দাতাদের কাছ থেকে পাচ্ছিলেন। অ্যাবট বলেন, 'আজ আমি টেক্সাস রেঞ্জারদের নির্দেশ দিয়েছি যাতে তারা অনুপস্থিত ডেমোক্র্যাটদের সম্ভাব্য ঘুষ এবং অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে এবং এ ধরনের অপরাধে যাঁরা সহায়তা করেছেন তাঁদেরও তদন্তের আওতায় আনা হয়'

অ্যাবটের মন্তব্য আসে হাউস স্পিকার বারোসের গ্রেপ্তারি পরোয়ানার পর, যা দিয়ে রাজ্য পুলিশের হাতে ধরা পড়লেই ডেমোক্র্যাট সদস্যদের গ্রেপ্তার করা যাবে।

তাদের বক্তব্যে কেউই সরাসরি পুনঃনির্ধারণ ইস্যুটি উল্লেখ করেননি, যা ডেমোক্র্যাটদের ভাষায় “নির্লজ্জ ক্ষমতা দখলের চেষ্টা।”

রাজ্য প্রতিনিধি জোলান্ডা জোন্স (ডি) সোমবার বলেন, নর্থ ক্যারোলিনায় একই ধরনের প্রচেষ্টা ঠেকাতে ব্যর্থ হওয়ায় রিপাবলিকানরা ট্রাম্পের অজনপ্রিয় কর ও ব্যয় বিল পাশ করার মতো প্রয়োজনীয় ব্যবধান পেয়েছিল যা মেডিকেড থেকে ১ ট্রিলিয়ন ডলার কেটে দেশের ধনী শ্রেণির জন্য কর রেহাই দেওয়ার প্রক্ষেপণ রয়েছে।

রিপাবলিকান নেতারা পুনঃনির্ধারণের পক্ষে প্রকাশ্যে সাফাই না গেয়ে বরং ডেমোক্র্যাটদের অনুপস্থিতিকে দায়িত্বে অবহেলা বলে আখ্যা দিচ্ছেন, দাবি করছেন এতে বন্যা ত্রাণ কিংবা মানসম্মত পরীক্ষা বাতিলের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাও বন্ধ হয়ে গেছে।

ডেমোক্র্যাটদের সহযোগিতায় স্পিকার পদে আসা বারোসও মন্তব্যে পুনঃনির্ধারণ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মানব পাচার বিরোধী আইন, বন্যা ত্রাণ এবং স্টার স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বাতিলের মতো বিষয়গুলোর ওপর জোর দেন। তিনি বলেন, অ্যাবট ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন যাতে বিশেষ অধিবেশনে কোরাম নিশ্চিত করা যায়।

বারোস আরও জানান, 'আমরা ডিপিএসের সঙ্গে কাজ করব সদস্যদের খুঁজে পেতে। যেমন একজন সদস্য বলেছেন, তিনি আগামীকাল অস্টিনে তহবিল সংগ্রহের অনুষ্ঠান করছেন, আমি সেই চিঠি ডিপিএসে পাঠিয়েছি এবং বলেছি, তাকেও সেখানে আমন্ত্রণ জানানো উচিত। দেখা যাক কী হয়'

এদিকে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন (আর), যিনি সিনেট প্রাইমারিতে সেনেটর জন করনিনের ডানপন্থী প্রতিদ্বন্দ্বী, সোমবার ডেমোক্র্যাটদের 'জেটসেটিং পলাতক' বলে আখ্যা দিয়ে বলেছেন, “তাদের দ্রুত গ্রেপ্তার, শাস্তি এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা অপরিহার্য।”

২০২১ সালে প্যাক্সটন রাজ্যের সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছিলেন যে কোরাম ভেঙে দেওয়া আইনপ্রণেতাদের যা রাজ্যের দলীয় ভারসাম্যের কারণে ডেমোক্র্যাটদের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রেপ্তার করা যেতে পারে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি