৫ মে ২০২৬

টেক্সাস রাজ্যে গীর্জায় বন্দুকধারীর গুলিতে ২জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টেক্সাস রাজ্যে গীর্জায় বন্দুকধারীর গুলিতে ২জন নিহত

বাংলাপ্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ফোর্ট ওয়ার্থ এর কাছে একটি গীর্জায় সকালের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হন এবং এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হন।

হোয়াইট সেটেলমেন্ট শহরের পুলিশ প্রধান জে পি বেভারিং বলেন ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র এক সদস্য পাল্টা গুলি করলে বন্দুকধারী নিহত হয়। এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল। বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হোয়াইট সেটেলমেন্টের পুলিশপ্রধান জে পি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি