১০ মে ২০২৬

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামের এক যুবক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। জানা যায়, রাস্তার পাশে অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ৩-৪ জন ছিনতাইকারীরা। সেটি দেখেই তাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তার পায়ে ও মুখে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি