৫ মে ২০২৬

তবুও ইরাক ছাড়বে না আমেরিকা : পেন্টাগন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তবুও ইরাক ছাড়বে না আমেরিকা : পেন্টাগন

বাংলাপ্রেস ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের আবু মাহদি আল মুহান্দেসি শহীদ হওয়ার পর মার্কিন সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইরাকের সংসদে একটি বিল পাশ করা হয়। কিন্তু তারপরও মার্কিন সরকার ইরাকে তাদের সেনা উপস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।

পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, "ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই।" তিনি আরো বলেন, "আমরা এখনো এ ব্যাপারে ইরাকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের সেনারা আপাতত সেখানেই থাকবে। এমনকি পশ্চিম এশিয়ায়ও আমাদের উপস্থিতি বজায় থাকবে।" পেন্টাগনের মুখপাত্র আরো দাবি করেন, "খুব শিগগিরি আমরা ইরাকে মার্কিন সেনা স্থানান্তরের কাজ শুরু করব এবং সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ হবে না।"

এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইরাকি সেনাবাহিনীর সহযোগিতায় মার্কিন সেনারা আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তবে ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র আব্দুল করিম খালাফ মার্কিন সেনাদের এ ধরণের অভিযান চালানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, "ইরাকি সেনাবাহিনীর প্রধান মার্কিন বাহিনীর সঙ্গে একজোট হয়ে কোনো সামরিক অভিযান চালানোর অনুমতি দেয়নি।'

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি