৫ মে ২০২৬

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল ভারতের লোকসভায় পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল ভারতের লোকসভায় পাস

বিদেশ ডেস্ক: ভারতের লোকসভায় আজ বৃহস্পতিবার তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাস হয়েছে। এতে স্ত্রীকে তাৎক্ষণিক তালাক দেয়া মুসলিম পুরুষদেরকে অপরাধী উল্লেখ করে এই অপরাধে তাকে জেলে পাঠানোর কথা বলা হয়েছে।

বিলটি এখন রাজ্যসভায় তোলা হবে। লোকসভার ৩০৩ জন সংসদ সদস্য এটির পক্ষে ভোট দেন। অন্যদিকে ৮২ জন এটির বিপক্ষে ভোট দেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দেশটির বিরোধী দলগুলোর বিলটি সংশোধন করার বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) এবং তৃণমূলের সংসদ সদস্যরা বিলটির বিরোধিতা করে লোকসভা থেকে বেরিয়ে যান।

কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল পুনর্বিবেচনার জন্য বিলটি স্থায়ী কমিটির কাছে পাঠানো দাবি জানায়। তাদের মতে এই বিলের লক্ষ্য হলো দেশের মুসলিম সম্প্রদায়।

বিলটি লোকসভার তোলার আগে ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, লিঙ্গ সমতা এবং ন্যায়বিচারের জন্য এটির দরকার ছিল। এখনও তিন তালাকের মাধ্যমে নারীদেরকে তালাক দেয়া হচ্ছে।

তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারির পর থেকে এ পর্যন্ত ৫৭৪টি তিন তালাক সংক্রান্ত মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট ২০১৭ সালের আগস্টে তিন তালাক নিষিদ্ধ করার পরও এ সংক্রান্ত ৩০০টি মামলা হয়েছে।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ইসলামে নয় ধরনের তালাক আছে। তালাক দেয়ার কারণে জেলে থাকা স্বামী স্ত্রীর ভরণপোষণের খরচ দেবে কিভাবে?

তিনি বলেন, আপনার বিয়ে নামের প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে নারীদেরকে রাস্তায় আনতে চাচ্ছেন। সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করার পর সরকার কেন মুসলিম পুরুষকে জেলে পাঠাতে চাচ্ছে?

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি