৪ মে ২০২৬

তারকা ক্রিকেটারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারকা ক্রিকেটারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নায়িকার

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাজপরিবারের সদস্য সোনাল চৌহান। ‘জান্নাত’ ও ‘থ্রিজি’ ছবির দৌলতে সংবাদের শিরোনামে আসেন। এরপর ইমরান হাসমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেও বিতর্কে মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তবে সম্প্রতি আবারো একটি কাজ করে খবরের শিরোনামে আসলেন তিনি। আর সেটি হলো এক ক্রিকেটারের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন সোনাল। অভিনেত্রীর ‘বিশেষ বন্ধু’ এই ক্রিকেটার ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য।

এই অভিনেত্রীকে রাজকীয় সৌন্দর্যের অধিকারী বলা হয়। ২০০৮ সালে ছবির জগতে প্রবেশ করেন সোনাল চৌহান। বাবা পুলিশ, একেবারেই রক্ষণশীল পরিবেশে মানুষ তিনি। দিল্লি পাবলিক স্কুলের মেধাবী ছাত্রী পরবর্তীতে পড়াশোনা করেন দর্শন নিয়ে। স্নাতক স্তরেও ভাল ফল ছিল তার। হিমেশ রেশমিয়ার ‘আপ কা সুরুর’ মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। মডেলিং থেকেই বলিউডে প্রবেশ করেন তিনি। ২০০৮ সালে তিনি তেলুগু সিনেমা ‘রেনবো’তে অভিনয় করেন।‘বুডঢা...হোগা তেরা বাপ’, ‘থ্রিজি’, ‘পল্টন’ এবং ‘জ্যাক’ এবং ‘দিল’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন।

তিনি তেলুগু ছবি ‘সাইজ জিরো’, ‘লেজেন্ড’, ‘শের’ ছবিতে কাজ করেছেন। এ ছাড়াও কন্নড় ও তামিল ভাষায় ‘চেলুভেয়ে নিনে নোডলু’ এবং ‘ইনজি ইদুপ্পাজাগি’তে অভিনয় করেছেন।

বলিউড পাড়ার গুঞ্জন, একটি পার্টিতে নাকি এই ক্রিকেট তারকার সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ খেতাব জেতেন তিনি।

গায়ক কেকের সঙ্গে একটি গানেও অংশ নিয়েছেন তিনি। গানটাও তিনি ভালই গান। এই ক্রিকেটার নিজেও গান পছন্দ করেন, তাই নাকি দু’জনের ঘনিষ্ঠতা বেড়েছিল। কিন্তু সোনাল তা পাত্তা দেননি।

ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে তার নাম জড়ায়। অভিনেত্রীকে ক্রিকেটারের সঙ্গে ডেটিং বিষয়ে সোনালকে জিজ্ঞেস করা হলে তিনি কী বললেন জানেন? সোনাল বলেন, ‘না, একেবারেই ডেট করছি না, ও খুব ভাল ক্রিকেটার, প্রতিভাবান এবং চমৎকার মানুষ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি