৭ মে ২০২৬

তারেককে দেশে ফেরাতে ব্রিটেনের সঙ্গে চুক্তি করতে চায় সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তারেককে দেশে ফেরাতে ব্রিটেনের সঙ্গে চুক্তি করতে চায় সরকার
বাংলাপ্রেস ঢাকা: দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটেনের সঙ্গে চুক্তি করতে চায় সরকার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পিটিআই-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আনিসুল হক বলেন, বাংলাদেশ বিদেশে লুকিয়ে রাখা অর্থ ফেরত নেওয়ার দিকে নজর রাখবে যা অবৈধভাবে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি এবং একটি প্রত্যর্পণ চুক্তি চেয়েছি। ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে সাড়া দেবে বলে আশা করছি। আনিসুল হক জি-২০ মন্ত্রী পরিষদের বৈঠকে কলকাতায় থাকার সময় এ সাক্ষাৎকার দেন। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে সাজাপ্রাপ্ত বিদেশে অবস্থানরত ব্যক্তিদের একে অপরের ভূখণ্ডে ফেরত পাঠানো যায়। গত ২ আগস্ট দুদকের দায়ের করা মামলায় তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে তারেক রহমানকে। এটি না দিলে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে। অন্যদিকে জুবাইদা রহমানকে কারাদণ্ড ছাড়াও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাকে আরও এক মাস সাজা ভোগ করতে হবে। আদালত একইসঙ্গে তারেক রহমানের প্রায় পৌনে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। আনিসুল হক বলেন, ‘আমরাও চাই তার মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ পাচার হস্তান্তর করা হোক। আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করেনি। তাকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনীর মদদপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলাগুলো তদন্ত করে চার্জশিট দাখিল করে যার ভিত্তিতে বিচার বিভাগ তাকে সাজা দিয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি