তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্কে বিএনপি শোভাযাত্রা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শোভাযাত্রায় তাৎক্ষনিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক শাহিন। নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা ভিপি জসীমউদ্দীন, নিউ ইয়র্ক সিটি বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসেন, নিউ ইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম ভূঁইয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, হুমায়ুন, অপু, আনিস, দেওয়ান কাউসার ও আরিফ প্রমুখ।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে জাকজমকপূর্ণ ভাবে তারেক রহমানের জম্মদিন পালন করা হয়। এসময় যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরি, যুবদল কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক আবদুল বাতিন।
প্রত্যাবর্তন পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ সাধারণ সম্পাদক খলকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদি ফোরাম সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, মিজানুর রহমান, লিটন খান, আমজাদ হোসেন।
উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ব্রুকলিন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, কোকো পরিষদ সভাপতি শাহাদাত হোসেন রাজু, জাতীয়তাবাদি ফোরাম সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর খান ডিউক, মাহবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরি, বাচ্চু মিয়া, কামরুজ্জামান, তারেক জামান, জাসাস সিটি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ সভাপতি বদরুল হক আজাদ, খুরশেদ আলম, মতিউর রহমান লিটু, জাহাঙ্গীর সরওয়ার্দী, এম আজিজ হিরু, শোয়েব আহমেদ, মুক্তাদির আহমেদ, যুগ্ম সম্পাদক আহসানুল্লাহ মামুন, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক সফিক আহমেদ, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মামুন, আবদুর রহিম বাহার, আবদুল্লাহ আল মামুন (সবুজ), ইসমাঈল হোসেন, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল সোহাগ, আল মামুন, মশিউর রুবেল, রিয়াদ হোসেন, আবদুর রহিম, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ফারুক, আতিকুল্লাহ, মিরসরাই জাতীয়তাবাদি ফোরাম সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম, সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, আশিকুর মান্নান খান, ইসমাঈল হোসেন, অনিক, তাজুল ইসলাম, সোলেমান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার বলেন, আওয়ামীলীগের স্বৈর শাসনে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি নেতা তারেক রহমানের নেতৃতেই¡ এ স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। তাই জন্মদিনে সবাইকে শপথ নিতে হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।
বিশেষ অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, দেশের মানুষ এই সরকারের হাতে কোনভাবে নিরাপদ নয়। খুন, গুম, লুটপাট নৈত্য নৈমিত্তিক ঘটনা। যত দ্রুত এদের ক্ষমতাচ্যূত করা যায় ততই জাতির মঙ্গল।
আবদুল বাতিন বলেন, জাতির এক ক্রান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল এবং বিএনপি ক্ষমতাসীন হয়েছিল। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। আর এখন স্বৈরচারি সরকার আওয়ামীলীগের হাতে কোন মানুষ নিরাপদ নয়। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করানোই হবে দলীয় নেতার জন্মদিনে আজকের শপথ।
সভাপতির বক্তব্যে পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিসহ দেশের মানুষ স্বৈরাচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদেরকে জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী সরকারের বিরুদ্ধে সবাইকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।
রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে মাত্র ২২ বছর বয়সে তারেক রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এ দায়িত্ব পেয়ে জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান দেশব্যাপী দলের মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক গণসংযোগ শুরু করেন। এর মধ্য দিয়ে ধীরে ধীরে বিএনপির তরুণ নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন তারেক রহমান। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ১৯ মার্চের কাউন্সিলেও তাকে একই পদে রাখা হয়।
গত বছরের ৮ ফেব্রুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এক-এগারোর সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ প্রথমবারের মতো কারাগারে যান তারেক রহমান। ওয়ান-ইলেভেনের সেই সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেই থেকে সপরিবারে তিনি সেখানেই বাস করছেন। তার সাথে আছেন সহধর্মিণী ডা: জোবায়দা রহমান ঝুনু, একমাত্র কন্যা জাইমা রহমান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি