৯ মে ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে বিএনপি নেতা গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি