তারা উটপাখির মত বালিতে মাথাগুঁজে সত্য আড়াল করতে চায়: কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেস্টনির পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না। তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না। উটপাখির মত বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে।
ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথানির্ভর কনসালটেন্সি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি