টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কলেজছাত্রের
নিহত ২ কলেজছাত্র স্বাধীন ও ফাহিম।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুর টাকুর পাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরতে ছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের লাশ দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি