৯ মে ২০২৬

টাংগুয়া হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টাংগুয়া হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে ৮০ভাহ ভস্মিভূত হয়েছে। স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়,হাউজবোটে থাকা ১২জন পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেকের পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হাউজবোটের স্টাফ একজন জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে হাওর এদিক সেদিক ঘুরাঘুরি করেন। তারপর সেখান থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে টাংগুয়া হাওর এলাকা থেকে চলে আসেন, নিলাদ্রী লেকে পাড়ে এসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন। পরে যার যার কেবিনের ভিতরে ছিলেন, তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জ দেওয়ার জন্য মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রথমে নৌকায় থাকা স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই চেষ্টা করে পারছিলেন না; আগুন আরও বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি