৬ মে ২০২৬

টানা তিনদিনের ছুটিতে রাজধানীতে ৪ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টানা তিনদিনের ছুটিতে রাজধানীতে ৪ সমাবেশ
বাংলাপ্রেস ডেস্ক: ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এদিন সরকারি ছুটি। এর সঙ্গে শুক্র ও শনিবার মিলে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। আর এই ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে রাজধানীতে পৃথকভাবে চারটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশগুলোর আয়োজক হলো বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানা গেছে, ‌আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। একইদিন সকাল ৯টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন। পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ১০ থেকে ১৫ হাজার মানুষ উপস্থিত হতে পারে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। ছুটির তৃতীয় দিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মহাসমাবেশে হেফাজতের প্রধান দাবি হলো তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। এছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ থাকবে আলোচনায়। এর বাইরে, শ্রমিক দিবস উপলক্ষে আরও বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের ছোট-বড় বেশ কয়েকটি সভা-সমাবেশ হওয়ার কথা রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি