৫ মে ২০২৬

টাকা দিলেই মিলবে সানাইয়ের ‘ভিডিও’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টাকা দিলেই মিলবে সানাইয়ের ‘ভিডিও’

বিনোদন ডেস্ক: আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। অভিনেত্রী এর আগে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। মাঝে কিছুদিন দূরে থাকলেও আবারো আলোচনায় আসলেন তিনি। এবার তিনি নিজের নামে অ্যাপস নিমার্ণের ঘোষণা দিয়ে হৈ চৈ ফেলে দিলেন। ‘দি সানাই মাহবুব অ্যাপ’ নামের এই অ্যাপটি লঞ্চ করা হবে আগামী মাসেই। এরইমধ্যে সব কিছু পাকাপাকি হয়েছে।

এই অ্যাপ থেকে জানা যাবে সানাই সম্পর্কে বিভিন্ন তথ্য। শুধু তাই নয় নির্দিষ্ট অর্থের বিনিময়ে সানাইয়ের ছবি ও ভিডিও কেনা যাবে।

সানাই বলেন, আমাকে যারা পছন্দ করেন, ফলো করেন তাদের জন্য এটি সুখবর। কারণ আমি মনে করি ভক্তরা আমার সম্পর্কে আরো বিশদভাবে জানতে চান। আমার ছবি ও ভিডিও তারা পছন্দ করেন। আর এসব নিয়েই আমার অ্যাপটি করা হচ্ছে। এসবের বাইরেও অ্যাপে আরো নানা ধরনের চমক থাকবে। আসছে অক্টোবরের প্রথম সপ্তাহেই আশা করি এটি সবার হাতে তুলে দিতে পারবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি