টাকা চুরির অভিযোগে বইমেলা থেকে অভিনেত্রী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় টাকা চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রূপা দত্ত।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বই মেলা থেকে গ্রেফতার হন তিনি।
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বইমেলা প্রাঙ্গনে পুলিশকর্মীরা টহল দেওয়ার সময় একটি নারীকে বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে দেখে পুলিশ। তাতেই সন্দেহের দানা বাঁধে। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় নারী পুলিশ এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালায়। আর তাতেই দেখা যায়, ওই নারীর ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় নারীকে নিয়ে এসে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানা যায় নাম পরিচয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি