৫ মে ২০২৬

তাজমহলে পূজা করতে চায় শিবসেনা, নিরাপত্তা জোরদার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তাজমহলে পূজা করতে চায় শিবসেনা, নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক: তাজমহল নিয়ে ভারতীয় কয়েকটি গোষ্ঠীর দীর্ঘদিনের দাবি হলো, তাজমহল আসলে তাজমহল নয়। এটা শিবের মন্দির। আসল নাম তেজো মহালায়া। এটা মুসলিমদের তৈরি সৌধ নয় বরং প্রাচীনকালে হিন্দুদের তৈরি শিব মন্দির।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এমন দাবি বারবারই করে এসেছে নানা হিন্দুত্ববাদী সংগঠন। এমনকি শিবসেনার মতো রাজনৈতিক দলও। আর এবার তারা সরাসরি জানালো, তাজমহল কোনও মুসলিম সৌধ নয়, হিন্দু মন্দির। তাজমহল চত্বরে শিব ভক্তরা প্রত্যেক সোমবার শিবের পূজা এবং যজ্ঞের আয়োজন করতে চায়।

সম্প্রতি শিব সেনার আগ্রা শহর কমিটির সভাপতি ভিনু লাভানিয়া হুমকি দিয়ে বলেছেন, তাজমহল কোনও মুসলিম সৌধ নয়। এটা তেজো মহালয়া, ভগবান শিবের মন্দির। আমরা গোটা শ্রাবণ মাসজুড়ে প্রতি সোমবার তাজমহলে ঢুকে যজ্ঞ এবং পুজো করতে চাই।

শুধু তাই নয়, সোমবার যেকোনোভাবে মন্দিরে প্রবেশের ঘোষণা দিয়েছেন তারা। প্রশাসন বাধা দেয়ার চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করে দিয়েছেন।

আর এই হুমকির পরই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাজমহলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৫৮ সালের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী কোনও পুরাতাত্ত্বিক সৌধে পুজো বা কোনও ধর্মীয় আচরণ নিষিদ্ধ। এই চিঠির পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি