৫ মে ২০২৬

টাইম স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর উদ্যোগকে রাষ্ট্রদূতের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টাইম স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর উদ্যোগকে রাষ্ট্রদূতের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বিলবোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভিত্তিক ছবি প্রদর্শনীর উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম। বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শন করার এই অনন্য উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ। আয়োজকরা নিশ্চিত করেছেন যেটাইমস স্কোয়ারে প্রদর্শনী চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে রাত ১১-৫৯ পর্যন্ত ২৪ ঘণ্টা ব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম ফাহিমকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ঐতিহাসিক এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এই বিশাল প্রজেক্ট ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরে বেশ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী এই খরচ মেটাতে এগিয়ে এসেছেন। এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন এবং টাইম স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি