৫ মে ২০২৬

তাহসানের নায়িকা হচ্ছেন বাঁধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তাহসানের নায়িকা হচ্ছেন বাঁধন
বাংলাপ্রেস ডেস্কঃ তাহসান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি পেলেও। গানের পাশাপাশি অভিনয়েও দেখা যেত মাঝেমধ্যে। নাটক, টেলিফিল্ম এমনকি সিনেমায়ও দেখা গেছে তাকে। এবার বড় পর্দায় কাজের ধারাবাহিকতা রেখে সিনেমায় যুক্ত হলেন তাহসান। নাম ‘আ ব্লেসড ম্যান’। এটি নির্মাণ করবেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সাদিক আহমেদ। রোববার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় সিনেমাটির কথা জানান তাহসান। অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে চারদিকে এত হট্টগোলের মধ্যে, কেউ কেউ ঠিকই খেয়াল করেছিলেন যে, বাঁধন আগের চেয়ে শুকিয়েছেন। এবং ক্রমেই আরও মেদ ঝরছে। অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন। এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন তাঁর এত শুকানোর কারণ। নতুন যে সিনেমায় বাঁধন অভিনয় করছেন, সেটার জন্যই ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে! তাহসান ও বাঁধন, এ দুজন জুটি হয়ে সিনেমায় এই প্রথম অভিনয় করবেন। রোববার রাতে দুজন কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন এ ঘোষণা। দুজনেই ভীষণ এক্সাইটেড। ভিডিওতে তাঁদের এক্সপ্রেশনে সেটা স্পষ্ট ধরা পড়েছে। তাহসান খান বলেন, ‘সুন্দর একটি গল্প। দর্শক মুগ্ধ হবেন। সঙ্গে বাঁধন। দারুণ একটা সিনেমার আশা করছি।’ অ্যাপল বক্স ফিল্মসের ব্যানারে সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি