তাহসানের বাবা হওয়ার খবরটি সত্যি নয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান রহমান খান। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির, মা-বাবা হয়েছেন তারা।
ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক।জানান, পুরোটাই ভিত্তিহীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি