৬ মে ২০২৬

তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পিএম
তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) বিকালে তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। দেশের ১৮কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন। দেশের মানুষ নেত্রীকে এতো ভালোবাসে তা আজ প্রমাণ হয়েছে।
নেতা তারেক রহমানের খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব।
দোয়া মাহফিলে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি