৪ মে ২০২৬

তাহিরপুর উপজেলায় বিএনপির শেষ নির্বাচনী জনসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম
তাহিরপুর উপজেলায় বিএনপির শেষ নির্বাচনী জনসভা


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪, সুনামগঞ্জ-১ আসন (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল ৩ ঘটিকায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার স্টেডিয়াম মাঠে নির্বাচনী শেষ জনসভা অনুষ্টিত হয়। তাহিরপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও জমিয়তের উলামা ইসলাম বাংলাদেশ এর যৌথ উদ্যোগে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া। যুগ্ন আহবায়ক জোনাব আলীর সঞ্চালনায়।

প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মিজানুর রহমান চৌধুরী, প্রধান বক্তা- বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য সালমা নজির, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো: নিজাম উদ্দিন,জমিয়তের উলামা ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা তোফাজ্জল হক আজিজ ।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আবুল হোসেন, ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা তানভীর আহমেদ খাঁন, প্যানেল চেয়ারম্যান মাসরুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি