৬ মে ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীর আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীর আলম
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পাশাপাশি তার মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের আরেকটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মেয়র পদের প্রার্থিতা নিয়ে গাজীপুরে তুমুল আলোচনার মধ্যেই বুধবার (২৬ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে দুটি মনোনয়ন ফরম তোলার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা করেছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এছাড়া মায়ের নামেও তিনি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানান। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাহাঙ্গীর আলমের নিজের ও তার মায়ের মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে। এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফ্রন্টসহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। জানা গেছে, ২৬ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ২৫ মে। গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩ হাজার ৪৯১টি। এছাড়া অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮৬টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৪৯১ জন ও পোলিং অফিসার থাকবেন ৬ হাজার ৯৮২ জন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি