স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি বাসভবন থেকে রওনা দেন।
এর আগে বিকেলে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার হাসপাতালে রওনা দেওয়ার তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রাত পৌনে ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে তিনি রওনা হন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি