৪ মে ২০২৬

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় উপস্থিত স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম
স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় উপস্থিত স্ত্রী

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল হোসেন রকির (৩৫) গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে।  তিনি পেশায় গার্মেন্টকর্মী।  

পুলিশ জানায়, পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল।  ঘটনার রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয় স্ত্রী তানজিমা আক্তার। এ সময় রকির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা গোপনাঙ্গ নিয়ে থানায় হাজির হন তিনি। পরে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের শেষে গ্রেফতার ঝিনুককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি