৪ মে ২০২৬

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লক্ষ্মীপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লক্ষ্মীপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে লক্ষ্মীপুরে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৬ নং শাকচর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে ঢাকা একাদশ বনাম টিম লক্ষ্মীপুর মেঘনা একাদশ। টুর্ণামেন্টে ৩ টি খেলা অনুষ্ঠিত হয়। ৩ টি ম্যাচই জিতে নেয় টিম লক্ষ্মীপুর মেঘনা একাদশ। খেলাশেষে খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকচরের কৃতি সন্তান, তমা কনষ্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোখলেছুর রহমান, শাকচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান ও সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু। পরে শাকচর ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নে মসজিদ মাদ্রাসা ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদান রাখায় শাকচর ইউনিয়নের কৃতি সন্তান মোখলেছুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্রেষ্ট প্রদান করেন শাকচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি