৫ মে ২০২৬

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ট্রাম্পের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ট্রাম্পের অভিনন্দন

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

বাংলাদেশের বিভিন্ন খাতে অভূতপূর্ণ অগ্রগতি লাভের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সঙ্গে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দু’দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।’

ট্রাম্প এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক দাতা হিসেবে সংকট উত্তরণে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্য অর্জনে এবং আগামী বছরগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ সূত্র: বাসস।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি