৫ মে ২০২৬

শুভশ্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন রাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শুভশ্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন রাজ

বাংলাপ্রেস ডেস্ক: ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী। সাদা পাঞ্জাবির রাজ জড়িয়ে আছেন স্লিভলেস ব্লাউজ আর ঘিয়ে রঙের শাড়ি পরা শুভশ্রীকে, তাঁর সন্তানের জননীকে। শুভশ্রীর হাত পেটের কাছে, যেন ছুঁয়ে আছেন সন্তানকে। শুভশ্রীর বেবি বাম্পের ছবি এ ভাবেই প্রকাশ করলেন রাজ।আর এক ছবিতে শুভশ্রী আর রাজ আসন্ন সন্তানের কথা ভেবেই আদর করছেন নিজেদের।

আনন্দবাজার ডিজিটালকে খানিক লাজুক স্বরেই বললেন রাজ, “শুভকে লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি।ও তো কিছুই করতে দেবে না আমায়। চারিদিকে এত খারাপ খবরের মধ্যে আমার মনে হয়েছিল একটু পজিটিভ কিছু দিই। তাই এই ছবি পোস্ট করলাম।”

বেশ কিছু দিন আগে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর সন্তানের জন্য লিখেছিলেন, ‘বছর চারেকের একটা বাচ্চা বুক সমান জল পেরিয়ে খাবার নিতে এসেছে ত্রাণ শিবিরে। এরপরেও তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলতো?’ খোলা চিঠি লিখেছেন শুভশ্রী তাঁর শরীরের ভেতর বেড়ে ওঠা সন্তানকে। তিনি লিখেছিলেন, ‘মনটা বড্ড খারাপ। সারাক্ষণ চেষ্টা করছি মনটাকে ঠিক রাখার, কিছুতেই পারছি না। সবাই বলে প্রেগন্যান্ট হলে হাসিখুশি থাকতে হয়, কী করে থাকব বল তো! তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি। কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনও দেখিনি যে… কান্না চেপে রাখতে পারছি না। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছিযে, না না, এখন মন খারাপ করলে চলে না! ভাবছি তুই কি ভাববি… কিন্তু নিজেকে আটকে রাখতে পারছি না।তোকে গল্ফগ্রিন, সাদার্ন অ্যাভিনিউ, ময়দানের সবুজ দৃশ্যগুলো আর দেখানো হল না। সেই বড় বড় গাছগুলো…সেগুলো তো শুধু গাছ ছিল না। ছিল হাজার হাজার পাখির বাসা। তুই দেখতে পেলি না।’

শুভশ্রীর মন ভাল করার জন্যই হয়তো রাজ এই অন্যরকম ছবি পোস্ট করলেন। “আমি ঠিক করেছি সেপ্টেম্বরের আগে বাড়ি থেকে বেরব না। সে এসে বলবে, বাবা আমি এখন আছি, মাকে দেখছি। এ বার তুমি বেরতে পার, তখন বাইরে যাব”, আবেগে ভাসলেন রাজ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি