৪ মে ২০২৬

সূর্যোদয়ের দেশ মাউন্ট ফুজিতে তাহসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সূর্যোদয়ের দেশ মাউন্ট ফুজিতে তাহসান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান অভিনীত 'যদি একদিন' সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। প্রথম অভিনীত সিনেমায় তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে এ অভিনেতা রয়েছেন সূর্যোদয়ের দেশ জাপান ভ্রমণে। সেখান থেকে কিছু ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জাপানের একটি রিসোর্ট থেকে পোস্ট করেন মাউন্ট ফুজিকে সঙ্গে নিয়ে সেলফি। তাহসানের তোলা সেলফিতে দেখা যাচ্ছে জানালার ওপাশে মাউন্ট ফুজির জ্বালামুখ।

তাহসান ছবিগুলো ক্যাপশনে চার লাইনের একটি কবিতা লিখেছে, প্রকৃতি পরিশ্রম করে/স্বপ্ন দেখে মানুষ/ক্ষণস্থায়ী যাত্রাবিরতি/কৃতজ্ঞতা নিষ্কলুষ।

প্রসঙ্গত, জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজি, যার উচ্চতা ১২,৩৮৯ ফিট। এটি একটি লাভাগঠিত সক্রিয় আগ্নেয়গিরি এবং ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত এবং একটি পরিস্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্যরকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়।

পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি। অপরদুটি হলো মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান এবং ২০০৩ সালের ২২শে জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি