৪ মে ২০২৬

শুটিংয়ে মারাত্মক আহত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শুটিংয়ে মারাত্মক আহত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক: শুটিং করার সময় মারাত্মক আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। মূলত ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়েন তিনি। এসময় অজ্ঞান হয়ে যান অভিনেতা। আজ বুধবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।

আজ গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’-এর শুটিং। সেখানে একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান এই তারকা। এর পর থেকে শুটিং বন্ধ রাখা হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন সিনেমার নায়িকা জলি।

সাকসেস মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং বেলাল সানির পরিচালনায়‘ডেঞ্জার জোন’ সিনেমাটিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

শুটিং ইউনিটের একজন গণমাধ্যমকে জানান, একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। এতে বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লাগে।

আরও জানা গেছে, বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরবেন সুদর্শন এই অভিনেতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি