৫ মে ২০২৬

সুস্থ্য হচ্ছেন জাষ্টিন বিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুস্থ্য হচ্ছেন জাষ্টিন বিবার
বাংলাপ্রেস ডেস্ক: আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন পপ তারকা জাস্টিন বিবার। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন ভক্তদের। সম্প্রতি পপ তারকা জাস্টিন বিবার এক ভিডিও বার্তায় জানান, তার মুখের একপাশ অবশ হয়ে গেছে, যার জন্য তিনি কিছু কনসার্টও বাতিল করেন। ২৮ বছর বয়সী বিবার র‍্যামজে হান্ট সিনড্রোমে ভুগেছিলেন। এবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজেই জানালেন নিজের সুস্থতার খবর। তিনি বলেন, আমি জানতাম ঈশ্বর আমার সাথে আছেন। দুবাইয়ে বাতিল হওয়া সে কনসার্টে আবার অংশ নেবেন তিনি। ইতোমধ্যেই অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে বিবারের আসন্ন কনসার্টের। কনসার্টগুলোকে সামনে রেখে বিবার আপাতত বিশ্রামে আছেন বলে জানা গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি