৭ মে ২০২৬

সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ ভোট পাবে নৌকা : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ ভোট পাবে নৌকা : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। তিনি বলেন, একটা কথা বলতে পারি শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উত্তরের জেলা রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে সেখানে অবস্থান করছেন সেতুমন্ত্রী। দীর্ঘ ১১ বছর পর রংপুর সফরে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের বুধবারের সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতির কাজ শেষ প্রান্তে। সমাবেশের আগের দিন সার্বিক প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি