৫ মে ২০২৬

সুশান্তের ‘দিল বেচারা’ প্রথম দিনই দেখলেন প্রায় ১০ কোটি দর্শক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুশান্তের ‘দিল বেচারা’ প্রথম দিনই দেখলেন প্রায় ১০ কোটি দর্শক

বাংলাপ্রেস ডেস্ক: মুক্তির দিনেই ডিজনি প্লাস হটস্টারে প্রায় ১০ কোটি মানুষ একসঙ্গে দেখলেন ‘দিল বেচারা’ (Dil Bechara)। সিনেমা হলে মুক্তি পেলে এই ছবি যে দু’হাজার কোটির ব্যবসা করত প্রথম দিনেই, এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

দিল বেচারা’ সিনেমার ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই যেমন অ্যাভেঞ্জার্সদের পিছনে ফেলে দিয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়েছিল, এই সিনেমাও যে ওটিটি প্ল্যাটফর্মের ময়দানে এক নয়া ইনিংস গড়বে, এই ছবি মুক্তির পর অনেকেই সেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। হলও তাই। IMDb’তে (Internet Movie Database) ইতিমধ্যেই সর্বকালের সেরা রেকর্ড গড়েছে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ‘দিল বেচারা’ । তাও আবার মুক্তির তিন ঘণ্টার মধ্যেই! উল্লেখ্য, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, হলিউড সিনেমার রেটিংয়ের রেকর্ডও কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে চুরমার করে দিয়েছে এই ছবি। এবার এক সমীক্ষার রিপোর্ট বলছে, সিনেমা হলে মুক্তি পেলে ‘দিল বেচারা’ বক্স অফিসে ইতিহাস গড়ত প্রথম দিনেই ২০০০ কোটির ব্যবসা করে!

উল্লেখ্য, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বর্তমানে মাল্টিপ্লেক্স কিংবা সিনেমা হলে যেরকম টিকিটের দাম, সেই সংখ্যার সঙ্গে প্রথম দিনের দর্শক সংখ্যার সামানুপাতিক হিসেব কষলেই দেখা যাবে যে, ‘দিল বেচারা’ বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে দিত হলে মুক্তি পেলে। কারণ, ভারতীয় সিনেজগতে এখনও অবধি কোনও সিনেমা ‘ফার্স্ট ডে বক্স অফিস’ কালেকশনে ২০০০ কোটির গণ্ডী পেরতে পারেনি। তবে সুশান্তের শেষ ছবির উদাহরণ টানতে গিয়ে সমীক্ষায় একমাত্র ‘গেম অফ থ্রোনস’-এর নামই ধারেকাছে এসেছে। যদিও সংশ্লিষ্ট এই হলিউড সিরিজের একটা বিশাল সংখ্যক দর্শক আগে থেকেই তৈরি ছিল। তবে ‘দিল বেচারা’র ক্ষেত্রে তেমনটা নয়। একেবারে নতুন ছবি, তাও আবার সেরকম মার্কেটিং ছাড়াই যে এতটা ব্যবসা করতে পারবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি!

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি