১০ মে ২০২৬

সুনামগঞ্জের হাওরে বোর ধান কাটা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সুনামগঞ্জের হাওরে বোর ধান কাটা শুরু
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় বিভিন্ন হাওরে ধান কাটা কাটা শুরু হয়েছে। এদিকে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ছাতক, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর উপজেলায় বছরের প্রথম বোর ধান কাটা শুরু হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের তথ্য সূত্রে, সুনামগঞ্জে এ বছর ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর (প্রায়) জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে বছরের প্রথম বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছরের বোরো মৌসুমে বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষি অফিসের তথ্য মতে ১০ হাজার ৫৮৩ হেক্টর জমিতে বোর ধান চাষাবাদ হয়েছে। গতকাল বুধবার (৯ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের সামনে হাওর বিলাশ সংলগ্ন করচার হাওরে কৃষ্ণনগর গ্রামের কৃষক ও গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মনের জমিতে ব্রি—৮৮ জাতের বোর ধান কাটা হয়। এ বছর হাওরে ব্রি -৮৮ জাতের ধান ফলন ভাল হওয়ায় এবং আগাম ধান কাটতে পারায় কৃষকরা খুবই আনন্দিত। সেজন্য কৃষকরা ধান কাটার শ্রমিক সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। উপজেলা কৃষি বিভাগের উপ—সহকারী কৃষি কর্মকর্তা মো. নাজমুল আলম সাগর বলেন, কৃষকরা যাতেকরে অধিক ফসল পায় এবং রোগ বালাই পোকা মাকড় থেকে ফসল সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়মিত সু পরামর্শ ও সহযোগিতা করেছি আমরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতার্ কৃষিবিদ মো. নজিবুল্লাহ বলেন, চলতি মৌসুমে উপজেলায় হাওর ও হাওর বহিঃভূর্ত উছু এলাকায় বোর ও ইরি সহ মোট ১০ হাজার ৫৮৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে কয়েক দিনের মধ্যেই হাওর এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তিনি আরও বলেন, ধান কাটার জন্য উপজেলার কৃষকদের কাছে ৮৯টি কম্পাইট হারভেস্টার মেশিন রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি