৫ মে ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্বাচনী এলাকায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপর ১২ ঘটিকায় সুনামগঞ্জ ধর্ম পাশার উপজেলার সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়নের বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। 

 

এছাড়া উপজেলার জয়শ্রী সহ বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য মোহাম্মাদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায় সহ সরকারী কর্মকর্তা ও ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি