৯ মে ২০২৬

সুনামগঞ্জের বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কসমেটিক্র জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সুনামগঞ্জের বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কসমেটিক্র জব্দ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: ২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি