১০ মে ২০২৬

সুনামগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সুনামগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া , পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়।শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি