৯ মে ২০২৬

সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে পানসী রেস্টুরেন্ট হল রুমে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে বর্ধিত সভা অনুষ্টিত হয়। বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির,সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক। বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম নুরুল সহ সুনামগঞ্জ জেলা বিএনপি ও ৪ টি পৌরসভা এবং ১২ টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি