৬ মে ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা ও প্রার্থীতা ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
সুনামগঞ্জ-১ আসনে  রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা ও প্রার্থীতা ঘোষণা


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে প্রবীণ রাজনিতীবিদ ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায়  ( ২১ নভেম্বর) উপজেলার দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন এর নিজস্ব মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেন এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার জাতীয়পাটির সভাপতি মো: বাচ্ছু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ মুফতি জুবায়ের আলম, জামায়েত ইসলামের নেতা মোবারক হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি আওলাদ হোসেন, যুগ্ন আহবায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দল সালাম  প্রমুখ।
প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী।


তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্য জোটে  প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি