৭ মে ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ ও জনসভায় জনতার ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ ও জনসভায় জনতার ঢল


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগনের মাঝে ৩১ দফার রুপরেখা তুলে ধরার লক্ষে সুনামগঞ্জ -১(জামালগঞ্জ,মধ্যনগর,তাহিরপুর ও ধর্মপাশা)  আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীর পদচারনায় সভাস্থলে তিন ধারনের ঠাইঁ মিলেনি।


আজ শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম আহমদ তালুকদারের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর কবীর প্রমুখ।


সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি,আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন।এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যেখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ র্দূভোগে রয়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্ট্রেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যপাক উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়মীলীগের আমনে বিনাবোটের এমপি যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগনের উন্নয়ন না কওে নিজেওে উন্নয়ন করে হাজারো কোটি টাকার মালিক বনেছেন। তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। তিনি আরো বলেন এই আসনে দল যাকেই ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি