শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করবে কানাডা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: কানাডার ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তবে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত। ফোর্ড সোমবার টরন্টোর একটি মাইনিং সম্মেলনে সাংবাদিকদের বলেন, ওরা যদি ওন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।
ফোর্ড আরও বলেন, তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে কারণ আমেরিকা কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। ওরা আমাদের শক্তির উপর নির্ভর করে। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।
ফোর্ড স্পষ্ট করে বলেন, তিনি ডলার-সমপরিমাণ শুল্ক আরোপ করবেন,'ঠিক সেটাই আমরা করব।'
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার এবং প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।
ফোর্ড উল্লেখ করেন, এখানে প্রদেশগুলোর বড় ভূমিকা আছে, তবে নেতৃত্ব দিচ্ছে ফেডারেল সরকার। আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকব, কেন্দ্রের ক্ষমতায় যেই থাকুক না কেন। আমি এই শুল্ক যুদ্ধ শুরু করিনি কিন্তু আমরা এই শুল্ক যুদ্ধ জিতব।
তার এ মন্তব্য এমন সময়ে আসে, যখন ট্রাম্প সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকেই কার্যকর হবে। তিনি জানান, ৩০ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে এবং আর কোনো আলোচনার সুযোগ নেই।
ট্রাম্প বলেন, 'সবকিছু ঠিক আছে, কাল থেকেই শুল্ক কার্যকর হচ্ছে' । তিনি আরও জানান, 'কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই'।
ট্রাম্প গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এক মাসের বিলম্বের পরেও যদি কোনো সমঝোতা না হয় তবে এই শুল্ক কার্যকর হবে। তিনি বলেন, মেক্সিকো ও চীন থেকে বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ঢুকছে, যা তিনি বন্ধ করতে চান।
ট্রাম্প আমেরিকার গাড়ি নির্মাতাদের উৎসাহিত করে বলেন, 'তোমাদের গাড়ি কারখানা এবং অন্যান্য স্থাপনা যুক্তরাষ্ট্রে তৈরি করো, তাহলেই কোনো শুল্ক থাকবে না।'
এছাড়া, ট্রাম্প ঘোষণা করেন আগামী ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে যা সেইসব দেশগুলোর উপর আরোপ হবে যারা আমেরিকান পণ্যের উপর শুল্ক বসিয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি